- 6 Sections
- 3 Lessons
- 15h 30m Duration
মডিউল ০১: ব্যবসার মৌলিক ধারণা ও ব্যবস্থাপনা
মডিউল ০২: বাজার গবেষণা ও ক্রেতার আচরণ
মডিউল ০৩: ব্র্যান্ডিং ও মার্কেটিং কৌশল
মডিউল ০৪: ই-কমার্স ব্যবসা ও পরিচালনা
মডিউল ০৫: ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট কৌশল
মডিউল ০৬: ব্যবসায়িক অর্থায়ন, মানবসম্পদ ও প্রবৃদ্ধি
বর্তমান সময়ে ব্যবসা পরিচালনা, বিপণন, পণ্য বিক্রয় এবং গ্রাহকের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একটি সফল ডিজিটাল ব্যবসা গড়ে তুলতে শুধু বিজ্ঞাপন পরিচালনা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানোর দক্ষতাই যথেষ্ট নয়।
এর জন্য প্রয়োজন ব্যবসার মৌলিক ধারণা, বাজার বিশ্লেষণ, ক্রেতার আচরণ, ব্র্যান্ডিং, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, ই-কমার্স পরিচালনা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে সমন্বিত জ্ঞান।
ডিজিটাল ব্যবসা পরিচিতি একটি ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক কোর্স, যেখানে ব্যবসায় শিক্ষা, ব্যবস্থাপনা, মার্কেটিং, ই-কমার্স এবং ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো একসঙ্গে শেখানো হবে।
বিবিএ ও এমবিএ পর্যায়ের ব্যবসায়িক ধারণাকে বাস্তব ব্যবসার উদাহরণ, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কেস স্টাডি, প্রয়োজনীয় সফটওয়্যার এবং ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে সহজভাবে উপস্থাপন করা হবে।
এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা একটি ব্যবসার পরিকল্পনা তৈরি, বাজার ও প্রতিযোগী বিশ্লেষণ, ব্র্যান্ডের অবস্থান নির্ধারণ, ই-কমার্স পরিচালনা, ডিজিটাল মার্কেটিং পরিকল্পনা এবং ব্যবসার প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় কৌশল সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করবে।
আমাদের লক্ষ্য: শিক্ষার্থীদের এমন জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করা, যার মাধ্যমে তারা ব্যবসাকে বুঝতে, পরিকল্পনা করতে এবং ডিজিটাল মাধ্যমে ব্যবসার উন্নয়নে কাজ করতে পারে।
Want to submit a review? Login and enrolled
This course includes
ব্র্যান্ড তৈরি, ব্র্যান্ডের পরিচিতি ও অবস্থান নির্ধারণ করা।
ই-কমার্স ব্যবসার কাঠামো ও পরিচালন পদ্ধতি বোঝা।
মার্কেটিং পরিকল্পনা ও প্রচারণার কৌশল তৈরি করা।